1 Answers
জনাব শফিকের ব্যবসায়টি একমালিকানা সংগঠন।
একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ে মালিক নিজেই মূলধনের যোগান দেয়। ঝুঁকি বহন করে, পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণকার্য সম্পাদন এবং মুনাফা ভোগ করে। তবে এ ব্যবসায় পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে মালিক কর্মী নিয়োগ করতে পারে যারা মালিকের অবর্তমানে ব্যবসায় পরিচালনা করে থাকে।
উদ্দীপকের জনাব শফিক তার নিজস্ব কারখানায় জুতা উৎপাদন করে বিভিন্ন বৃহদায়তন শিল্পকারখানায় সরবরাহ করেন। তিনি তার বন্ধুদের সহযোগিতায় নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে উৎপাদনকার্য পরিচালনা করেন। জনাব শফিকই এ ব্যবসায়ের একমাত্র পুঁজির যোগানদাতা, ঝুঁকিবহনকারী, নিয়ন্ত্রক ও মালিক। তাই বলা যায়, জনাব শফিকের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
7 views
Answered