1 Answers

উদ্দীপকে উল্লিখিত তিন বন্ধুর ইলেকট্রনিকস ব্যবসায়টি একটি অংশীদারি ব্যবসায় সংগঠন।

দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে বৈধভাবে কোনো ব্যবসায় গঠন ও পরিচালনা করে মুনাফা অর্জন করলে তাকে অংশীদারি ব্যবসায় সংগঠন বলে। পারস্পরিক আস্থা ও বিশ্বাস এবং চুক্তির আলোকে এ ব্যবসায় গঠিত হয়। চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি।

উদ্দীপকে জামাল, জসিম ও জোবায়ের তিন রন্ধু একটি ইলেকট্রনিকস পণ্যের ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। আইনের বাধ্যবাধকতা না থাকায় তারা প্রতিষ্ঠানের জন্য নিবন্ধন করেননি। প্রতিষ্ঠানটি কিছুদিন চলার পর পারস্পরিক বিশ্বাস ও আস্থার অভাবে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। চুক্তিগত সম্পর্ক হতে এ ব্যবসায়ের সৃষ্টি হয়। এ ব্যবসায়ের চুক্তি লিখিত অথবা মৌখিক উভয় হতে পারে। অংশীদারি আইন দ্বারা এ ব্যবসায় গঠিত ও পরিচালিত হলেও এর কোনো পৃথক আইনগত সত্তা ও অস্তিত্ব নেই। তাই বলা যায়, উদ্দীপকের উক্ত প্রতিষ্ঠানটি একটি অংশীদারি ব্যবসায় সংগঠন।

6 views

Related Questions