1 Answers
উদ্দীপকের জনাব আসিফের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
একজনমাত্র ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এ ব্যবসায় সংগঠনের সমস্ত দায় একজনমাত্র ব্যক্তি বহন করে।
উদ্দীপকের জনাব আসিফ একজন সুতা ব্যবসায়ী। তিনি তার নিজস্ব তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে নিজস্ব কারখানায় মানসম্মত সুতা উৎপাদন করে বিভিন্ন শিল্পকারখানায় সরবরাহ করেন। তিনি তার প্রতিষ্ঠান একাই পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। তাই বলা যায়, আসিফের ব্যবসায়টি একটি একমালিকানা ব্যবসায়।
5 views
Answered