জনাব জাকির তার চার বন্ধুদের নিয়ে গঠিত প্রথম পর্যায়ে সংগঠনের ধরন কীরূপ ছিল? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুই জন এবং সর্বোচ্চ পঞ্চাশ জনে সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। কমপক্ষে দুইজন পরিচালক নিয়েই এ প্রতিষ্ঠান চলতে পারে এবং নতুন প্রয়োজন দেখা না দেয়া পর্যন্ত পূর্বে গঠিত পরিচালনা পর্ষদই কাজ করে যেতে পারে।
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা পাঁচ জন যা পঞ্চাশ জনের বেশি নয় এবং তারা বাজারে শেয়ার বিক্রি করে বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারছে না। অতএব এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। উল্লেখ্য যে জনাব জাকির তার চার বন্ধুকে নিয়ে শুধুমাত্র নিবন্ধন পত্র সংগ্রহ করে কৃত্রিম সত্তা বিশিষ্ট "আনারকলি" নামক একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। বিদেশে ব্যাপক চাহিদা থাকায় অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা পায়।