1 Answers

উদ্দীপকে আলিফ কোম্পানি লি.-এর প্রথম পর্যায়ে প্রশিক্ষণের পদ্ধতিটি হলো শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি।

কর্মীদের মধ্যে শিক্ষাগতভাবে কিছু গুণ বিদ্যমান থাকলেও কার্যক্ষেত্রে তার দক্ষতা ও পারদর্শিতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন পড়ে। বিভিন্ন স্তরের কর্মী ও নির্বাহীদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হয়। এ প্রতিষ্ঠানে শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি। প্রথম পর্যায়ে ব্যবহৃত হয়েছে। এ পদ্ধতি অনুযায়ী কোনো বাক্তি স্বল্পমেয়াদে একটি প্রতিষ্ঠানে শিক্ষানবিশ কর্মী হিসেবে প্রশিক্ষণ ও নিয়োগ লাভ করবে। এতে সফল হলে সে স্থায়ী নিয়োগ লাভ ও নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিষ্ঠানে চাকরি করতে বাধা থাকবে। সাধারণত কোনো বিশেষ কাজ কৌশল, পদ্ধতি, সূত্র ইত্যাদি শিক্ষা দেওয়ার জন্য এরূপ প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহৃত করা হয়।

উদ্দীপকে আলিফ কোম্পানি সফটওয়্যার তৈরির জন্য প্রশিক্ষণ প্রদান করবে। এ প্রশিক্ষণ গ্রহণের পর কর্মীকে অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ বছর চাকরি করতে হবে। এমন শর্তে কর্মী নিয়োগ দেওয়া হয়।

উপরিউক্ত আলোচনায় এটা প্রতীয়মান হয় যে, আলিফ কোম্পানি যে প্রশিক্ষণ পদ্ধতি প্রথম পর্যায়ে গ্রহণ করেছে তা সম্পূর্ণটাই শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতির স্বরূপ।

7 views

Related Questions