1 Answers

আলিফ কোম্পানি লিমিটেড ব্যবস্থাপকের জন্য অধিবেশন প্রশিক্ষণ পদ্ধতি চালু করেছে তা যথার্থ। কেননা কর্মী দক্ষতা বৃদ্ধিতে। প্রশিক্ষণের ব্যবস্থা করা যুক্তিসঙ্গত।

প্রশিক্ষণ কর্মীর বর্তমান মেধা, যোগ্যতা, দক্ষতা ও মননশীলতার বিকাশ ঘটায় এবং কর্মীদেরকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক করে তোলে। যে প্রশিক্ষণ পদ্ধতিতে একাধিক অধিবেশনে প্রশিক্ষণার্থীগণ পূর্ব নির্ধারিত একাধিক বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে তাকে অধিবেশন বলে। প্রতিটি প্রশিক্ষণার্থীরা নানান ধরনের প্রশ্নের অবতারণা করে এবং প্রশিক্ষকের সহযোগিতা নিয়ে নিজেরাই সমস্যা সমাধানের পন্থা নির্দেশ করে।

উদ্দীপকে আলিফ কোম্পানি লিমিটেড সফটওয়্যার তৈরির লক্ষ্যে প্রশিক্ষণের জন্য ৫০ জন নির্বাহী ও ব্যবস্থাপককে পূর্ব নির্ধারিত আলোচনার মাধ্যমে প্রশ্নোত্তর প্রক্রিয়ায় সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে পরামর্শ দেয়। এ ধরনের প্রশিক্ষণ কাজের বাইরে অধিবেশনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

তাই বলা যায়, আলিফ কোম্পানি লিমিটেড ব্যবস্থাপকের জন্য যে প্রশিক্ষণ পদ্ধতি চালু করেছে তা যথার্থ।

4 views

Related Questions