বাজারে শেয়ার ইস্যু না করে কোম্পানি কীভাবে মূলধন সংগ্রহ করতে পারে? অভিমত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের কোম্পানি বাজারে শেয়ার ইস্যু না করে বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে।
শেয়ারহোল্ডারদের মধ্যে নগদ লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার বণ্টন করা হয়। এটি কার্যত কোনো আলাদা শেয়ার নয়। উদ্দীপকে বিনিময় কোম্পানি লি.-এর বিধিবদ্ধ সঞ্চিতির পরিমাণ সন্তোষজনক। তারা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছে। তাই তারা নতুন একটি ব্যবসায় স্থাপন করতে চায়। কিন্তু তারা বাজারে শেয়ার ইস্যু না করে অন্যভাবে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।
তাই ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে প্রয়োজনীয় মূলধন সংগ্রহে জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বানের মাধ্যমে মূলধন সংগ্রহের দীর্ঘসূত্রিতায় না জড়িয়ে সঞ্চিতি তহবিলকে মূলধনে পরিণত করার জন্য লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার ইস্যু করতে পারে। এতে প্রতিষ্ঠানের নগদ অর্থ কমে যাবে না বরং মূলধন বৃদ্ধি পাবে।
সুতরাং বলা যায়, বিনিময় কোম্পানি লি. বাজারে শেয়ার ইস্যুর পরিবর্তে যদি বোনাস শেয়ার ইস্যু করে তাহলে মূলধন সংগ্রহ করতে পারে।