1 Answers

উদ্দীপকের নিলা ও তার বন্ধুর তাদের অংশীদারি ব্যবসায়কে পাবলিক লি. কোম্পানিতে রূপান্তর করার পদক্ষেপ নিয়ে জনসাধারণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারে।

পাবলিক লিমিটেড কোম্পানি একটি আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন প্রকৃতির ব্যবসায় সংগঠন, যা মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনগণের কাছে শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে পারে।

উদ্দীপকে নিলা, শিলা ও বৃষ্টির ফ্যাশন শপটি একটি অংশীদারি ব্যবসায়। ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধনের প্রয়োজন হলে ব্যবসায়ের অংশীদারগণ জনসাধারণের নিকট হতে মূলধন সংগ্রহের কথা ভাবলেও অংশীদারি ব্যবসায় জনগণের কাছে শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে বা জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারে না। তাই জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে হলে তাদের ব্যবসায়টিতে প্রথমে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে। কারণ পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারে।

সুতরাং আমি মনে করি,' তাদের ব্যবসায়টি পাবলিক লিমিটেড ব্যবসায়ে পরিণত করার মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে।

6 views

Related Questions