1 Answers
কোম্পানিটি এ অবস্থায় রেখে শিহাব উদ্দিন ও তার বন্ধুরা জনসাধারণের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারবেন না।
কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারে না। জনসাধারণের নিকট শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে হলে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে।
উদ্দীপকে শিহাব উদ্দিন আহম্মেদ ও তার ১৯ জন বন্ধুকে নিয়ে আইনগত সত্তাবিশিষ্ট একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি কার্যারম্ভের অনুমতি পাওয়ার পরই ব্যবসায় শুরু করেন। শিহাব উদ্দিন ও বন্ধুরা ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে জনসাধারণের নিকট হতে শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে চায়। কিন্তু কোম্পানি আইন অনুযায়ী তা সম্ভব নয়। কারণ আইনে বলা আছে, পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনসাধারণের নিকট শেয়ার বিক্রয় করতে পারবে। সেক্ষেত্রে শিহাবদের আইন অনুযায়ী গঠনতন্ত্রের পরিবর্তন করতে হবে।
সুতরাং বলা যায়, শিহাব উদ্দিন ও তার বন্ধুরা তাদের ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রাইভেট লিমিটেড কোম্পানি অবস্থায় রেখে আইনগত জটিলতার কারণে জনসাধারণের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারবেন না।