1 Answers
উদ্দীপকে শাহানুর নগদে পণ্য বিক্রয় এবং দেনাদারের নিকট থেকে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে আদায়ের মাধ্যমে মূলধন সংকট কাটিয়ে উঠতে পারবেন।
যেকোনো ব্যবসায়ের জন্য মূলধন চালানশক্তি। মূলধন ছাড়া কোনো ব্যবসায় প্রতিষ্ঠান চলতে পারে না।
উদ্দীপকে শাহানুর ৭,০০,০০০ টাকা দিয়ে মুদি ব্যবসায় প্রতিষ্ঠান করেন। তিনি ক্রেতাদেরকে বাকিতে পণ্য সরবরাহ করেন। বাকিতে পণ্য সরবরাহ করার ফলে তার তারল্য সংকট দেখা দেয়। এতে করে তিনি দোকান চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে ব্যর্থ হন। এ মূলধন সংকট কাটিয়ে ওঠার জন্য ক্রেতাদের বাকিতে যে পণ্য সরবরাহ করেছেন তার অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করতে হবে। এছাড়াও ক্রেতাদেরকে ভবিষ্যতে নগদে পণ্য সরবরাহ করতে হবে। নগদ অর্থ হাতে থাকলে তিনি দোকান চালিয়ে যাওয়ার জন্য দোকানে পণ্য সমাহার করতে পারবেন। ফলে আর মূলধন সমস্যা দেখা যাবে না।
তাই আমি মনে করি, উদ্দীপকে শাহানুর নগদে পণ্য বিক্রয় এবং দেনাদারের নিকট থেকে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে আদায়ের মাধ্যমে মূলধন সংকট কাটিয়ে উঠতে পারবেন।