1 Answers
উদ্দীপকে শ্যামল অর্থনৈতিক পরিবেশের সহায়তায় তার ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন বলে আমি মনে করি।
কোনো স্থানের ব্যবসায় পরিবেশ হলো কতগুলো উপাদানের সামন্টিক রূপ। কোনো একক উপাদান ব্যবসায়ের সাফল্যের নির্ধারক হতে পারে না। শ্যামল মূল্যবোধ ও নৈতিকতা অবলম্বন করে ব্যবসায় পরিচালনা করার ফলে ব্যবসায়ে সফলতা অর্জন করলেও পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণ করতে গিয়ে পুঁজির অভাবে পড়ে সম্প্রসারণ করতে ব্যর্থ হয়। এমতাবস্থায় তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ব্যবসায় সম্প্রসারণ করতে পারেন। ব্যাংক থেকে ঋণ ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের উপাদান যার সাহায্যে শ্যামল ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন।
সুতরাং, শ্যামল অর্থনৈতিক পরিবেশের সহায়তায় ব্যবসায় সম্প্রসারণ করতে পারবে বলে আমি মনে করি।
5 views
Answered