1 Answers

উদ্দীপকের নাসির আরও শেয়ার ক্রয় করতে পারবে না।

সমবায় সমিতিতে সদস্যদের অধিকারে সমতা রক্ষার্থে একজন সদস্য মোট শেয়ার মূলধনের এক-পঞ্চমাংশের অর্থাৎ ২০% এর বেশি শেয়ার ক্রয় করতে পারে না।

উদ্দীপকের দোহাজারীর নাসির আরও ৪০ জন আলুচাষিদের সমবায় সমিতির মোট শেয়ার সংখ্যা ১,০০০। নাসির ২০০ শেয়ার ক্রয় করে যা মোট শেয়ারের অর্থাৎ (১,০০০ / ২০০) এক-পঞ্চমাংশ বা ২০%। আগামী নির্বাচনে সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য তিনি আরও শেয়ার ক্রয়ের পরিকল্পনা করা সত্ত্বেও তিনি আর শেয়ার করতে পারবেন না। কেননা সমবায় সমিতির মোট শেয়ারের ১/৫ অংশ বা ২০% এর বেশি শেয়ার একজন সদস্য ক্রয় করতে পারে না। সুতরাং, উদ্দীপকের নাসির আরও শেয়ার ক্রয় করতে পারবে না।

5 views

Related Questions