1 Answers
কামারদের সমবায় ইচ্ছে করলে একজন সদস্যের নিকট ১৫,০০০ শেয়ার বিক্রি করতে পারে না।
সমবায় সমিতিতে সদস্যদের অধিকারে সমতা রক্ষার্থে একজন সদস্য মোট শেয়ার মূলধনের এক-পঞ্চমাংশের অর্থাৎ ২০%-এর বেশি শেয়ার ক্রয় করতে পারে না। [ধারা-১৫(২)]
উদ্দীপকে ঢাকার সূত্রাপুরের ৫০জন কামার একত্রিত হয়ে নিজেদের উৎপাদিত পণ্য বিক্রয়ের সুবিধার্থে সমবায়ের মাধ্যমে একত্রিত হয় তারা অনুমোদিত শেয়ারের সংখ্যা ৫০,০০০ নির্ধারণ করেন। একজন সদস্য ১৫,০০০ শেয়ার ক্রয় করতে চাইলে উপবিধির সাথে সাংঘর্ষিক হওয়ায় তাকে ১০,০০০ শেয়ার ইস্যু করা হয়। কারণ সমবায়ের উপবিধি অনুযায়ী ৫০,০০০ শেয়ারের এক-পঞ্চমাংশ অর্থাৎ ২০% হলো ১০,০০০ শেয়ার। এখানে কামারদের সমবায় ইচ্ছে করলেই একজনকে কাছে ১৫,০০০ শেয়ার বিক্রি করতে পারে না।
সুতরাং বলা যায়, সমবায় সমিতির আইন অনুযায়ী কামারদের সমবায় ইচ্ছে করলেই একজন সদস্যের নিকট ১৫,০০০ শেয়ার বিক্রি করতে পারে না।