1 Answers
হোসেন ট্রেডার্স আইনগতভাবে চাঁদ ট্রেডার্সের নিকট হতে ৫০,০০০ টাকা পাওনা আদায় করতে সক্ষম হবে।
যদি কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও কথাবার্তা ও আচণের দ্বারা নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয় তবে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে। কার্যত এরূপ ব্যক্তি ব্যবসায়ের কোনো অংশীদার নয়। তবে যদি কেউ তার এরূপ বলার বা লেখার কারণে তার অংশীদারিত্বের ওপর নির্ভর করে ব্যবসায়কে ঋণ দেয় বা চুক্তি করে তবে সেজন্য ঐ ব্যক্তির দায় জন্মে।
উদ্দীপকে সাব্বির ও রিপন চাঁদ ট্রেডার্স নামে একটি ব্যবসায় পরিচালনা করেন। আতিক নামে এক বন্ধু তাদের প্রতিষ্ঠানে প্রায়ই যাতায়াত করেন। আতিকের আচরণে তাকে উক্ত প্রতিষ্ঠানের একজন অংশীদার বলে মনে হয়। আতিক মাঝে মাঝে ঐ প্রতিষ্ঠানের একজন অংশীদার হিসেবে নিজেকে পরিচয় দেন। বন্ধুত্বের কারণে সাব্বির ও রিপন বিষয়টি নিয়ে আপত্তি করেন না। হোসেন টেড্রার্স আতিককে অংশীদার ভেবে ৫০,০০০ টাকা ধার দিয়েছিল। কিছুদিন আগে হোসেন ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান চাঁদ ট্রেডার্সের নিকট ৫০,০০০ টাকা দাবি করে। এক্ষেত্রে হোসেন ট্রেডার্স নামক প্রতিষ্ঠানটি চাঁদ ট্রেডার্সের নিকট আইনত টাকা পাওয়ার অধিকার রাখে।