মোড়কে আক্রান্ত গাভী বিক্রয় হতে আদায়কৃত ৫০,০০০ টাকা কীভাবে বণ্টিত হবে? যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
সম্পদের ক্ষতিতে আর্থিক নিরাপত্তা বিধান করাই বিমার অন্যতম লক্ষ্য। সম্পদের ক্ষতি হলে বিমা সমপরিমাণ আর্থিক ক্ষতিপূরণ করে। বিমাকৃত বিষয়বস্তু সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ করার পর উত্ত সম্পত্তির অবশিষ্ট অংশের মালিকানা বিমাকারীর নিকট হস্তান্তরিত হবে।
উদ্দীপকে দেখা যায়, জার্মানি ফেরত মি. সাইফুল ইসলাম ঢাকার অদূরে একটি দুগ্ধ খামার গড়ে তোলেন। জার্মানির আদলে তিনি তার খামারের ১০০টি গরুর প্রাকৃতিক ও চৌর্যজনিত ক্ষতিপূরণের লক্ষ্যে ৫০ লাখ টাকার একটি বিমাপত্র করেন। গো-মড়কে ২০ লাখ টাকা মূল্যের ৩০টি গাভীর মৃত্যু ঘটে। যেগুলোর মাংস ও চামড়া বিক্রি করে ৫০,০০০ টাকা পাওয়া যায়। বিমা কোম্পানি ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকা প্রদান করলে গাভীর চামড়া হতে আদায়কৃত ৫০,০০০ টাকা বিমা কোম্পানি পাবে।
তাই বলা যায়, সম্পদের ক্ষতিতে আর্থিক নিরাপত্তা বিধান করাই বিমার অন্যতম লক্ষ্য।