1 Answers
হ্যাঁ, আমার মতে সংরক্ষিত তহবিলের টাকা হতে দুটি তাঁতকল ক্রয়ের সমুদয় অর্থের সংস্থান হবে।
সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিলের চাঁদা সংরক্ষণ করতে হয়।
উদ্দীপকের ২০১২ সালে কুমারখালীর তাঁতিরা ৫০ জন সদস্য নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। পরবর্তী তিন বছরে তাদের মোট অর্জিত মুনাফার পরিমাণ (৬০,০০০ + ৬৫,০০০ + ৭৫,০০০) = ২,০০,০০০ টাকা। তারা বিধিবদ্ধ নিয়ম অনুসারে ন্যূনতম হারে সঞ্চিতি তহবিলে সংরক্ষণ করেন অর্থাৎ ২,০০,০০০ × ১৫%= ৩০,০০০ টাকা। তারা প্রতিটি তাঁতকল ১৫,০০০ টাকা দরে দুটি তাঁতকল ১৫,০০০ × ২= ৩০,০০০ টাকায় ক্রয়ের জন্য সংরক্ষিত তহবিল ব্যবহারের চিন্তা করছে। যেহেতু তাঁতকলের জন্য প্রয়োজন ৩০,০০০ টাকা এবং সংরক্ষিত তহবিলেও ৩০,০০০ টাকা জমা রয়েছে। তাই আমার মতে সংরক্ষিত তহবিলের টাকা হতে দুটি তাঁতকল ক্রয়ের সমুদয় অর্থের সংস্থান হবে।