1 Answers
উদ্দীপক অনুসারে আইসবক্স কেনার জন্য সঞ্চিতি তহবিলের টাকা যথেষ্ট হবে না বলে আমি মনে করি।
ভোলার মনপুরার জেলেরা তাদের আর্থ-সামাজিক কল্যাণের জন্য একটা সমবায় সমিতি গঠন করেছে। উক্ত সমিতিতে ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের মোট মুনাফার পরিমাণ (২০,০০০ + ২৫,০০০ + ৩০,০০০ + ৩৫,০০০) = ১,১০,০০০ টাকা। যেহেতু মোট লাভের ১৫% সঞ্চিতি রাখতে হবে। তাই সঞ্চিতির পরিমান হবে (১,১০,০০০ × ১৫%) = ১৬,৫০০ টাকা।
উক্ত সমিতির সদস্যরা ২০,০০০ টাকা দিয়ে একটি আইসবক্স কেনার সিদ্ধান্ত নিয়েছেন যাতে করে সংগৃহীত মাছ আইসবক্সে সংরক্ষণ করতে পারেন। তারা সঞ্চিতি তহবিলের টাকা দিয়ে আইসবক্স ক্রয় করতে চায়। কিন্তু আইসবক্সের মূল্য সঞ্চিতি তহবিলের চেয়েও অধিক হওয়ায় সঞ্চিতি তহবিল হতে আইসবক্স ক্রয়ের সমুদয় অর্থের সংস্থান হবে না।
তাই বলা যায়, সঞ্চিতি তহবিল হতে আইসবক্স ক্রয়ের সমুদয় অর্থের সংস্থান হবে না।