1 Answers
উদ্দীপকে জনাব রাসেল এ দায় বহনে বাধ্য নন।
নামমাত্র অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না এবং পরিচালনায়ও অংশ নেয় না কিন্তু সাধারণত নিজেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয় অথবা অন্যকে নিজের বিষয়ে এ ধরনের প্রচারের অনুমতি দেয়। নামমাত্র অংশীদার ব্যবসায়ে তার নাম ব্যবহারের অনুমতি দেয় এবং কোনো দায় বহন করে না।
উদ্দীপকের রায়হান, মাহমুদ ও রাসেল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি পেট্রোল পাম্পের ব্যবসায় পরিচালনা করেন। কিন্তু রাসেল প্রতিষ্ঠানে কোনো মূলধন বিনিয়োগ করেননি তবে তার সুনাম ব্যবহারের অনুমতি দেন। এর ফলে তিনি প্রতিষ্ঠানের মুনাফা গ্রহণ করেন। হঠাৎ করে বিশ্ববাজারে পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে এবং অনেক পাওনাদার সৃষ্টি হয়। রাসেলের সমস্ত সম্পদ হিসাব করে দেখা যায় তিনি সব পাওনাদারের টাকা একাই পরিশোধ করতে পারবেন। কিন্তু তিনি পাওনাদারদের টাকা পরিশোধ করবেন না কারণ তিনি প্রতিষ্ঠানের একজন নামমাত্র অংশীদার। এরূপ অংশীদার প্রতিষ্ঠানের কোনো দায় বহন করেন না।
পরিশেষে বলা যায়, উক্ত প্রতিষ্ঠানে রাসেল তার সুনাম ব্যবহারের অনুমতি দিয়েছে। যার ফলে সে প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ না করেও মুনাফা, ভোগ করেন। এরূপ অংশীদার কোনো দায় বহন করে না।