1 Answers
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী রাসেল একজন ব্যবসায়ী নয়।
ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। আর মুনাফা অর্জনের পাশাপাশি ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান থাকে। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে ব্যবসায় পরিচালনা করতে হয়।
উদ্দীপকে জনাব শাহীন বিদেশ থেকে এসে তার জমানো অর্থ দিয়ে একটি ব্যবসায় সংগঠন গড়ে তোলেন। তার ভালো ব্যবহার ও পণ্যের মান ভালো হওয়াতে ব্যবসায়ে দ্রুত সফলতা আসে। এরই মধ্যে তার আরও কিছু অর্থের প্রয়োজন দেখা দিলে তার বন্ধু রাসেলের কাছ থেকে এই শর্তে ধার নিল যে, মুনাফার অংশ তাকে দিতে হবে। কিন্তু ব্যবসায়ের কোনো ঝুঁকি তিনি বহন করবেন না। তাই রাসেলের মধ্যে ব্যবসায়ীর কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না।
ব্যবসায়ীকে ঝুঁকি বহনের মাধ্যমে মুনাফা অর্জন করতে হয়। কিন্তু রাসেল কোনো ঝুঁকি বা লোকসান বহন করবে না, শুধু মুনাফার অংশ দিতে হবে। সুতরাং বলা যায়, রাসেল ব্যবসায়ী নয়।