1 Answers
শাকিলের কাঙ্ক্ষিত বিষয়গুলো ছাড়াও পরিপূর্ণ জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল কুরআন যথার্থ এবং কার্যকর ভূমিকা পালনে সক্ষম। আল কুরআন পূর্ণাঙ্গ জীবনবিধান। মানবজীবনের এমন কোনো দিক নেই যা কুরআনে বর্ণনা করা হয়নি। ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, ধর্মীয়, আধ্যাত্মিক প্রভৃতি সার্বিক জীবন পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে পবিত্র কুরআনে। মানবচরিত্র গঠনে কুরআনের ভূমিকা সম্পর্কিত বিষয়টি শাকিলের ক্ষেত্রে আমরা লক্ষ করি।
শাকিলকে সত্য ও সুন্দরের পথে পরিচালনা করার ক্ষেত্রে আল কুরআন যেমন কার্যকর ভূমিকা পালন করতে পারে, তেমনি একজন মানুষের পারিবারিক জীবনকে সুষ্ঠু ও সুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রেও কুরআনের ভূমিকা অতুলনীয়। পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে কুরআন আদর্শ পরিবার গঠনের নির্দেশ প্রদান করে। আল্লাহ বলেন, 'হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং পরিজনদের আগুন থেকে রক্ষা করো' (সুরা আত-তাহরীম-০৬)। আবার সব প্রকার দ্বন্দ্ব- সংঘাতকে পদদলিত করে সাম্য, মৈত্রী ও সম্প্রীতিপূর্ণ সমাজ, জাতি ও আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠায় কুরআনের জ্ঞান তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।
সুতরাং বলা যায়, কুরআনের জ্ঞান মানুষের সার্বিক জীবন পরিচালনার সর্বোত্তম হাতিয়ার।