1 Answers

হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত বিষয় তথা সমাজবিজ্ঞান পাঠের সামাজিক ও ব্যক্তিগত মূল্য অত্যধিক বলে আমি মনে করি।

সমাজবিজ্ঞানের মাধ্যমেই মানবসমাজ সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনার সূত্রপাত হয়েছে। সমাজবিজ্ঞানের আগে মানবসমাজ নিয়ে কোনো বিজ্ঞান এত গভীরভাবে বিচার-বিশ্লেষণ করেনি। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে মানুষ সামাজিক সংগঠন, সামাজিক সমস্যা, সামাজিক রীতিনীতি, সংস্কৃতি, মূল্যবোধ প্রভৃতি সম্পর্কে স্পষ্ট জ্ঞান লাভ করে থাকে। সমাজবিজ্ঞান সমাজস্থ মানুষকে আর্থ-সামাজিক পরিবর্তন সম্পর্কে অবহিত করে। সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সামাজিক নীতি নির্ধারণ ও তার বাস্তবায়নে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামাজিক পরিকল্পনা প্রণয়ন এবং এর বাস্তবায়নে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা সমাজস্থ বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কে জানতে পারি। বস্তুত আমাদের সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও ধর্মীয় জীবনের সব ক্ষেত্রের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক গভীর। এছাড়া সমাজের মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্কৃতি, মূল্যবোধ, ঐতিহ্য, জীবনধারাসহ অন্যান্য অবস্থা সম্পর্কে বস্তুনিষ্ঠ, যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক জ্ঞান অর্জনের জন্যও সমাজবিজ্ঞান পাঠের আবশ্যকতা রয়েছে।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে, সমাজবিজ্ঞান পাঠের সামাজিক ও ব্যক্তিগত মূল্য অত্যধিক।

4 views

Related Questions