1 Answers

ব্যবসার ক্ষেত্রে উক্ত পদ্ধতি অর্থাৎ সততা ও বিশ্বস্ততার নীতি অবলম্বন না করলে রুস্তমের শেষোক্ত আশা পূর্ণ হবে না। মহানবি (স) এবং খোলাফায়ে রাশিদার সব সদস্য ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। এ কারণে রুস্তম ব্যবসার মাধ্যমে জীবিকা উপার্জন করতে চায়। সে ব্যবসার মাধ্যমে পরকালে উত্তম পুরস্কার প্রাপ্তির আশা করে। তার এ আশা পূরণের জন্য ব্যবসার ক্ষেত্রে সৎ ও বিশ্বস্ত থাকা আবশ্যক।

ব্যবসায়ের পদ্ধতি ও প্রকৃতি এমন যে, ইচ্ছা করলেই এর মধ্যে প্রতারণা করার প্রচুর সুযোগ রয়েছে। সেজন্য ব্যবসায়িক প্রক্রিয়ায় বিশ্বস্ত ও সৎ থাকা তুলনামূলকভাবে একটু বেশি কঠিন। যে ব্যক্তি এ কঠিন নীতি অবলম্বন করতে পারবে তার জন্যই পরকালে বিপুল পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। রাসুল (স) এদের পুরস্কার সম্পর্কে বলেছেন, 'বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন।” অর্থাৎ বিশ্বস্ত ও সৎ ব্যবসায়ীরাই কিয়ামতের কঠিন দিনে শহিদদের সাথে বিপুল আনন্দে আরশের ছায়া লাভ করবে।

এতে প্রমাণিত হয় যে, ব্যবসার ক্ষেত্রে সৎ ও বিশ্বস্ত না হলে রুস্তমের শেষোক্ত আশা পূরণ হবে না।

4 views

Related Questions