1 Answers

প্রকৃতি বিবেচনার দিক দিয়ে উক্ত ইজমা অর্থাৎ বিবৃতিমূলক ইজমা ছাড়াও আরও দুই প্রকারের ইজমা শরিয়ত সমর্থন করে। ইজমার আহল (সময়) বিবেচনায় প্রথমত এবং প্রধানত ইজমাকে দু'ভাগে ভাগ করা হয়েছে। যেমন: সাহাবিদের ইজমা এবং উম্মাহর ইজমা। ইজমার প্রকৃতি বিবেচনায় এ দু'প্রকারের ইজমার প্রতিটিকে আবার তিনভাগে ভাগ করা হয়েছে। এর একটি হলো বিবৃতিমূলক ইজমা এবং অন্য দুটি হলো কর্মমূলক ও মৌনসম্মতিমূলক ইজমা। বিবৃতিমূলক ইজমা ছাড়াও কর্মমূলক ও মৌনসম্মতিমূলক ইজমার শরিয়তের সমর্থনের দিকটি আমরা বিভিন্ন উদাহরণে দেখতে পাই।

যে ইজমায় সব সাহাবি বা মুজতাহিদ একযোগে কোনো কাজ শুরু করার মাধ্যমে তাদের ঐকমত্য প্রকাশ করেন তাকে কর্মমূলক ইজমা বলে। এ ইজমার উদাহরণ হলো জমি বর্গা দেওয়া, যৌথ ব্যবসায় বা শেয়ার ব্যবসায়। আবার যে ইজমায় একদল সাহাবি বা মুজতাহিদ তাদের কথা বা কাজের মাধ্যমে নিজেদের একমত হওয়ার ঘোষণা দেন আর অবশিষ্টরা সে বিষয়ে কোনো বক্তব্য পেশের ক্ষেত্রে মৌনতা অবলম্বন করেন তাকে মৌনতামূলক ইজমা বলে। এ জাতীয় ইজমার উদাহরণ হলো হযরত আবু বকর (রা) কর্তৃক জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আলোচ্য দুই ইজমার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তের ইঙ্গিত কুরআন- হাদিসে আছে। এ কারণেই সাহাবিগণের যুগ থেকে এ পর্যন্ত এসব সিদ্ধান্ত মুসলমানগণ মেনে নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করছেন। এর মাধ্যমে প্রমাণিত হয়, প্রকৃতি বিবেচনায় ইজমার প্রকারভেদের মধ্যে বিবৃতিমূলক ইজমা ছাড়া আরো দুটি ইজমাও শরিয়তে সমর্থনযোগ্য।

5 views

Related Questions