1 Answers

প্রধান মুফতির বক্তব্যে আল ইজমাউল কাওলি বা বিবৃতিমূলক ইজমার সমর্থন রয়েছে। মুসলিম উম্মাহর মধ্য হতে অধিকতর জ্ঞানসমৃদ্ধ আলিম ও গবেষকগণের ঐকমত্যই হলো ইজমা। ইজমা সংঘটনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এবং ইজমার প্রকৃতি বিবেচনায় ইজমাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রকৃতি বিবেচনার একটি ভাগ হলো বিবৃতিমূলক ইজমা। আর প্রধান মুফতি এ ইজমার কথাই বলেছেন।

'ক' নামক মুসলিম দেশটির শাসক নির্বাচন নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এ অবস্থায় দেশটির প্রধান মুফতি হযরত আবু বকর (রা)- এর খলিফা নির্বাচিত হওয়ার উদাহরণ দেন। এছাড়া তিনি 'ক' দেশের শাসক নির্বাচনের ক্ষেত্রে আবু বকর (রা)-এর খলিফা নির্বাচিত হওয়ার পদ্ধতি অবলম্বন করতে বলেন। আবু বকর (রা) খলিফা নির্বাচিত হয়েছিলেন তৎকালীন সব সাহাবিদের ঐকমত্যের সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে। তাঁর খলিফা নির্বাচনের এ পদ্ধতিটি হলো বিবৃতিমূলক ইজমা। কারণ যে ইজমায় সমকালীন সব সাহাবি (রা) বা মুজতাহিদ সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে তাদের একমত হওয়ার ঘোষণা দেন, তাই হলো বিবৃতিমূলক ইজমা। যেমন- তারা বলবেন, আমরা এর ওপর একমত হলাম। সুতরাং আলোচনা থেকে বোঝা যায়, প্রধান মুফতির বক্তব্যটি বিবৃতিমূলক ইজমাকেই সমর্থন করে।

4 views

Related Questions