1 Answers

 রীপার বাবার বক্তব্যে সমাজবিজ্ঞান বিষয়টি পাঠ করার ইঙ্গিত রয়েছে। 

উচ্চ মাধ্যমিকে ভর্তি হবার সময় রীপার বাবা তাকে বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে একটি বিষয় পাঠের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার এমন কোনো শাখা নেই যেখানে বিষয়টি পড়ানো হয় না। সাহিত্য, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পড়ানো হয়। তাই তোমারও বিষয়টি পাঠ করা উচিত। রীপার বাবার এই বক্তব্য সমাজবিজ্ঞান বিষয়টিকে নির্দেশ করে। কেননা বর্তমান উন্নয়নশীল দেশসমূহের সমস্যা সম্যকভাবে উপলব্ধি করার জন্য সর্বত্র সমাজবিজ্ঞান পড়ানোর প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার সব ক্ষেত্রে যেমন প্রকৌশল ও প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে সমাজবিজ্ঞান অত্যন্ত গুরুত্বের সাথে পাঠদান করা হয়।

কাজেই বলা যায়, রীপার বাবার বক্তব্যে সমাজবিজ্ঞান বিষয়টি পাঠ করার ইঙ্গিত রয়েছে।

4 views

Related Questions