1 Answers

যুক্তিবিদ্যার সাথে গণিত ও কম্পিউটারের অনুবন্ধ সম্পর্ক রয়েছে তার একটি ব্যাখ্যাভিত্তিক তালিকা তৈরি করা হলো :

যুক্তিবিদ্যার সাথে গণিতের অনুবন্ধ সম্পর্কের বিশ্লেষণমূলক তালিকা:

১. যুক্তিবিদ্যা বিমূর্ত চিন্তার যৌক্তিক রূপদান করে। গণিতও বিমূর্ত চিন্তার প্রকাশিত রূপদান করে।

২. যুক্তি অনুকরণে বৈধ (সঠিক) সিদ্ধান্ত আর গণিত অনুকরণে সঠিক উত্তর পাওয়া যায়।

৩. গণিতের জ্যামিতি ও যুক্তিবিদ্যার বাস্তবতা স্থাপত্যের স্থায়িত্ব ও সৌন্দর্যতা দান করে।

৪. গণিতের এলজেবরা এবং প্রতীকী যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়ের নিয়মাবলি ও ধরন মোটামুটি একই রকম।

৫. গণিত = দুই আর দুইকে যদি যোগ অথবা গুণ করা হয় তাহলে চার হবেই। যুক্তিবিদ্যা = যদি মানুষ মরণশীল হয় এবং করিম মানুষ হয় তাহলে করিম মরণশীল হবেই।

৬. যে গণিতের যৌক্তিকতা নেই তা গণিত নয় আর যে যুক্তির গাণিতিক ভিত্তি/ বাস্তবতা নেই তা যুক্তি নয়।

৭. গণিত ও যুক্তিবিদ্যার অভিন্নতার বড় প্রমাণ হলো কম্পিউটারের এ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট।

যুক্তিবিদ্যা ও কম্পিউটার অনুবন্ধ সম্পর্ক:

১. যুক্তিবিদ্যা হলো সবিচার চিন্তা আর কম্পিউটার হলো সবিচার চিন্তাযুক্ত শ্রেষ্ঠ প্রযুক্তি।

২. যুক্তিবিদ্যা মানুষের চিন্তা/অনুমানের বৈধতা দানে সহায়তা করে আর কম্পিউটার ডেটা প্রসেসে আঙ্কিক ও যৌক্তিক সহায়তা দেয়।

৩. যৌক্তিক চিন্তাই কম্পিউটারের আবিষ্কারক। আর কম্পিউটার যৌক্তিক চিন্তা স্বরূপ।

৪. সবিচার চিন্তা যেকোনো আবিষ্কারের জনক আর কম্পিউটার সৃষ্টির নিয়ন্ত্রক।

৫. যুক্তিবিদ্যা চিন্তার বৈধতা আর কর্মের যৌক্তিকতা দানে সহায়তা দেয় আর কম্পিউটার চিন্তা ও কর্মে গতিময়তা ও নান্দনিকতা আনয়নে সহায়তা করে।

5 views

Related Questions