1 Answers

যুক্তিবিদ্যার বিভিন্ন শাখা বিভিন্নভাবে সত্যকে অর্জন করার বা আবিষ্কারের চেষ্টা করে। কম্পিউটার বিজ্ঞানও সে চেষ্টা করে থাকে। মানুষ যেমন তার চিন্তার দ্বারা তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে তারপর একটি ফলাফল প্রদান করে; একই ভাবে কম্পিউটার বিজ্ঞান তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে এবং একটি ফলাফল প্রকাশ করে। এই জন্য বলতে হয় কম্পিউটারের সাথে যুক্তিবিদ্যার বাস্তব সম্পর্ক বিদ্যমান। যুক্তিবিদ্যা হলো সবিচার চিন্তা আর কম্পিউটার হলো সবিচার চিন্তাযুক্ত শ্রেষ্ঠ প্রযুক্তি। যুক্তিবিদ্যা চিন্তা/অনুমানের বৈধতা দানে সহায়তা করে আর কম্পিউটার ডেটা প্রসেসে আঙ্কিক ও যৌক্তিক সহায়তা দেয়। কম্পিউটার আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রকাশ করে। কিন্তু গাণিতিক যুক্তি অংশ ছাড়া সি.পি.ইউ. হবে না আবার সি.পি.ইউ ছাড়া কম্পিউটার হবে না। আর গাণিতিক ও যুক্তিঅংশ যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়। সেজন্য কম্পিউটার ও যুক্তিবিদ্যার মধ্যে বাস্তব সম্পর্ক বিদ্যমান।

7 views

Related Questions