1 Answers

যুক্তিবিদ্যা আমাদের মানসিক অনুধাবন বা অবধারণের যৌক্তিকতা প্রদান করে। মানসিক অনুধাবন সব সময় এলোমেলোভাবে বিদ্যমান থাকে। এই অনুধাবন যখনই প্রাণালিবদ্ধভাবে ভাষার মাধ্যমে প্রকাশ হয় তখনই এটি যুক্তিবিদ্যার মূল চেতনারূপে পরিচিতি লাভ করে। তাইতো শিক্ষক মহোদয় বলেন, যুক্তিবিদ্যা প্রণালিবদ্ধ চিন্তনের সম্পর্কীয় বিজ্ঞান। যুক্তিবিদ্যা অনুমান ভিত্তিক যৌক্তিক জ্ঞান প্রদান করে। যুক্তিবিদ্যার পরিধি ও বিষয়বস্তু একদিকে বিজ্ঞানের পরিধি, অন্যদিকে দর্শনের পরিধির মধ্যে বিস্তৃত। কারণ বিজ্ঞান থেকে শুরু করে দর্শনের প্রতিটি বিষয়ের আলোচনা, ব্যাখ্যা ও বিশ্লেষণকে একটি প্রণালিবদ্ধ নীতিমালার আলোকে বিন্যস্ত করতে হয়। এজন্য যুক্তিবিদ্যাকে 'প্রণালিবদ্ধ চিন্তনের নীতিমালা সম্পর্কীয় বিজ্ঞান' বলা হয়। যুক্তিবিদ্যা সার্বিক জ্ঞানের আকার নিয়ে আলোচনা করে। সে আকারকে বুঝতে গেলে ভাষার প্রয়োজন। ভাষার মাধ্যমেই জ্ঞান বা চিন্তা প্রকাশ লাভ করে। তাই চিন্তার ভাষাগত রূপ হিসাবে যুক্তিবিদ্যা বাক্য, শব্দ, পদ ইত্যাদি নিয়ে আলোচনা করে। সর্বোপরি, প্রত্যক্ষভাবে যুক্তি বা চিন্তা পদ্ধতির প্রামাণ্যরীতি ও পরোক্ষভাবে চিন্তার 'বিষয়' এবং 'ভাষা' যুক্তিবিদ্যার পরিসরের আওতাভুক্ত।

4 views

Related Questions