1 Answers

উদ্দীপকে কামালের বাবা যুক্তির ভাষাগত প্রকাশের এবং প্রতীকীর প্রকাশের মাধ্যমে সাবেকি যুক্তিবিদ্যা এবং প্রতীকী যুক্তিবিদ্যাকে পৃথক করেছেন। উভয়ের মধ্যে কতিপয় পার্থক্য রয়েছে।

সাবেকি যুক্তিবিদ্যার ইতিহাস সুদীর্ঘ, কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যার ইতিহাস সংক্ষিপ্ত। গতানুগতিক, সনাতনী ও এরিস্টটলীয় যুক্তিবিদ্যাকে সাবেকি যুক্তিবিদ্যা বলা হয়। অন্যদিকে, সাবেকি যুক্তিবিদ্যার যুক্তি ও আকারিক দিককে যখন প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তার নাম হয় প্রতীকী যুক্তিবিদ্যা। সাবেকি যুক্তিবিদ্যায় প্রতীককে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ব্যবহার করা হয়, কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার কোনো নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ নয়। সাবেকি যুক্তিবিদ্যায় সচরাচর আমরা যে ভাষায় মনোভাব প্রকাশ করি সে ভাষা ব্যবহার করা হয়, কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যা প্রতীকী ভাষার ওপর অতিমাত্রায় নির্ভরশীল। সাবেকি যুক্তিবিদ্যায় গাণিতিক ব্যাখ্যা পরিলক্ষিত হয় না, কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যায় গাণিতিক ব্যাখ্যা পরিলক্ষিত হয়।

4 views

Related Questions