1 Answers
আধুনিক প্রতীকী যুক্তিবিদ আই এম কপির সংজ্ঞার সাথে উদ্দীপকে মিরনের বক্তব্যের সাদৃশ্য বিদ্যমান। কপি যুক্তিবিদ্যার ব্যবহারিক দিকের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেন। কপির মতে, যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য হলো বৈধ যুক্তি ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য করা এবং বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক বা আলাদা করা। যুক্তিবিদ্যার মাধ্যমে আমরা যুক্তির বৈধ মান নির্ণয়ের রীতিনীতি সম্পর্কে জানতে পারি। যুক্তিবিদ্যা হলো এমন বিষয় যা বৈজ্ঞানিক অনুসন্ধানের উপর গুরুত্ব আরোপ করে। যাঁরা যুক্তিবিদ্যা পাঠ করবে তাঁরা বৈধভাবে যৌক্তিক নীতি অনুসরণ করে যুক্তির উপস্থাপনা করতে পারবে। যুক্তি পদ্ধতির সাধারণ নীতিগুলো যদি কারো জানা থাকে, তাহলে অতি সহজেই তিনি বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য করতে পারবেন। এজন্য কপি যুক্তিবিদ্যাকে বৈধ ন্যায় (Valid argument) থেকে অবৈধ ন্যায়ের পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা বলে আখ্যায়িত করেছেন।