1 Answers

সাধারণভাবে কোনো কিছুকে বোঝার, ব্যক্ত করার বা নির্দেশ করার জন্য যেসব কথ্য বা লিখিত চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে প্রতীক বলা হয়। যুক্তিবিদ জনসন দুই ধরনের প্রতীকের ধারণা উল্লেখ করেছেন। বিষয়টি উদ্দীপকের তমালের বক্তবে প্রতীয়মান হয়েছে। যথা-

১. সংক্ষিপ্ত প্রতীক : যেসব প্রতীককে কেবলমাত্র কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার করা হয় তাদের বলে সংক্ষিপ্ত প্রতীক। যেমন- বাংলাদেশ সংবাদ সংস্থার জন্য বাসস। তেমনিভাবে UNO, UNICEF ইত্যাদি সংক্ষিপ্ত প্রতীকরূপে ব্যবহৃত হয়। অনেক সময় ধারণা জ্ঞাপক প্রতীক সংক্ষিপ্ত আকারে ব্যবহার করা হয়। যেমন- গুণের প্রতীক ×, যোগের প্রতীক + ইত্যাদি।

২. দৃষ্টান্তমূলক প্রতীক: যেসব প্রতীকের সাহায্যে নির্দেশিত বিষয়টা দৃষ্টান্তস্বরূপ করা হয়, তাদের বলে দৃষ্টান্তমূলক প্রতীক। যেমন- P.S.M কোনো সহানুমানের যথাক্রমে প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদের দৃষ্টান্ত প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

4 views

Related Questions