1 Answers

একজন সমাজসংস্কারক প্রচলিত অর্থে না হলেও বাস্তব বিবেচনায় একজন মহান যুক্তিবিদ। এখানে উদ্দীপকে প্রদত্ত কামাল সাহেবের ভূমিকার আলোকে আমরা এ বক্তব্যের স্বার্থকতা নিরূপণ করতে পারি। এখানে আমরা দেখি বিভিন্ন প্রকার সামাজিক অপরাধ ও কুসংস্কারের অত্যাচারের নির্মম শিকারে পরিণত হয়েছে জিতু। এমতাবস্থায় সুবিবেক প্রসূত সচেতন ব্যক্তি কামাল সাহেব জিতুর অবস্থা লক্ষ করে তাকে এই অত্যাচারের হাত থেকে উদ্ধারের চেষ্টা করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, জিতুর যে সমস্যা হয়েছে তা কোনো মানসিক সমস্যার লক্ষণ। এজন্য তিনি তাকে নিয়ে মনোচিকিৎসকের শরণাপন্ন হন। আমাদের সমাজের এমন লোকের সংখ্যা খুবই কম। প্রচলিত অর্থে বা সামাজিক দৃষ্টিতে তাদের তেমন কোনো মর্যাদা নেই। তবে বাস্তবিক পক্ষে সমাজের এইসব সচেতন বিবেক জ্ঞান, চিন্তাসম্পন্ন ব্যক্তিরাই বাস্তব বিবেচনায় একজন মহান যুক্তিবিদ। এসব ব্যক্তিদের জন্য সমাজের অনেক মানুষ জ্ঞান বা যুক্তির আলোকে নিজেদের আলোকিত করে সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

 

5 views

Related Questions