1 Answers

যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয়। সকল বিজ্ঞানের নিজস্ব নীতিমালা ও আবিষ্কার যুক্তির উপর প্রতিষ্ঠিত। নীতিমালা ও আবিষ্কারের মধ্যে যুক্তি কৌশল ও তার বৈধতর যুক্তি উপস্থাপিত হয়। বিভিন্ন বিজ্ঞান প্রকৃতির বিভিন্ন বিভাগীয় সত্যকে অনুসন্ধান করে আবিষ্কার করতে চায়। আর এজন্য সকল বিজ্ঞানকে যুক্তিবিদ্যার উপর নির্ভর করতে হয়। এ বিষয়টি আমরা উদ্দীপকে বর্ণিত আমির ও আকবরের ক্ষেত্রেও দেখতে পাই। আমির ও আকবর শক্তির উৎস সম্পর্কে আলোচনা করছিল। এ আলোচনার ক্ষেত্রে তারা যুক্তিবিদ্যার উপর নির্ভর করেছে। তারা মুক্তি দ্বারা সকল শক্তির উৎস প্রমাণ করার চেষ্টা করেছে। এছাড়া প্রতিটি বিজ্ঞানের ক্ষেত্রেই দেখা যায় সেগুলো তাদের নিজ নিজ পারিভাষিক শব্দের ব্যাখ্যা ও বিশ্লেষণ করে বিভিন্ন ঘটনা ও বিষয়কে শ্রেণিকরণ করে। যুক্তিবিদ্যাও সংজ্ঞা, পদ, ব্যাখ্যা ও শ্রেণিকরণ নিয়ে আলোচনা করে এবং সাধারণ নিয়ম নির্দেশ করে। এভাবে সকল বিজ্ঞানকেই তার নিয়ম কাঠামোর জন্য যুক্তিবিদ্যার উপর নির্ভর করতে হয়। যুক্তিবিদ্যা অন্যান্য বিজ্ঞানের ভিত্তিমূল হিসাবে কাজ করে। এজন্য যুক্তিবিদ্যাকে 'সকল বিজ্ঞানের বিজ্ঞান' বলা হয়।

5 views

Related Questions