1 Answers

যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলাবিদ্যা, না উভয়ই এ নিয়ে অধিকাংশ যুক্তিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল প্রক্রিয়ায় পর্যালোচনাকে বিজ্ঞান বলে। যেমন : প্রাণিবিদ্যা একটি বিজ্ঞান। কারণ গবেষণার মাধ্যমে এ বিদ্যা প্রাণিদের প্রকৃতি, আচরণ ও বিকাশের ব্যাখ্যামূলক সাধারণ নিয়মাবলি আবিষ্কার করে। কলাবিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের বৈজ্ঞানিক বা মামুলি জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার প্রয়োজনীয় নিয়ম-কানুন শিক্ষা দেয়। যেমন- নৌবিদ্যা শেখায় কীভাবে নৌযান চালনা করতে হয়। উপরে উল্লিখিত দুটি মতের সমন্বয় করে যুক্তিবিদ হোয়েটলি ও জে এস মিল বলেন, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান এবং ফলিত কলা উভয়ই। অবশেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, বিজ্ঞান সাধারণ নিয়মাবলির তত্ত্বগত জ্ঞান প্রদান করে। আবার ফলিত কলা এ তত্ত্বগত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে শেখায়। যুক্তিবিদ্যা একটা বিজ্ঞান, কারণ যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তার নিয়মাবলি উদ্ভাবন করে এবং নির্ভুল চিন্তা করতে শেখায়। যুক্তিবিদ্যা একটি ফলিত কলাও বটে। কারণ যুক্তিবিদ্যা সত্য সন্ধানের জন্য নিয়মাবলি নির্দেশ করে এবং সত্যে উপনীত হতে ও ভ্রান্তি পরিহার করতে শেখায়।

6 views

Related Questions