1 Answers

যে বিষয় সুশৃঙ্খল প্রক্রিয়ায় বিশেষ কোনো তথ্য বা ঘটনার অন্তর্নিহিত সাধারণ নিয়ম আবিষ্কার করে তাকে বিজ্ঞান বলে। অন্যদিকে, কলাবিদ্যা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আমাদের বৈজ্ঞানিক বা মামুলি জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার প্রয়োজনীয় নিয়ম-কানুন শিক্ষা দেয়। আমরা জানি, যে বিজ্ঞান কোনো আদর্শ বিবেচনা না করে কেবল বাস্তবক্ষেত্রে কোনো ঘটনা যেমন আছে তেমনভাবেই বর্ণনা করে, তাকে বর্ণনামূলক বিজ্ঞান বলে। যেমন- 'মনোবিজ্ঞান' হলো একটি বর্ণনামূলক বিজ্ঞান। অন্যদিকে যে বিজ্ঞানের একটি আদর্শ আছে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যা হলো একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে বৈধ যুক্তিপদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং তাদের মূল্য নিরূপণ করে। আমরা কীভাবে অনুমান করি সেটি নির্ণয় করা যুক্তিবিদ্যার কাজ নয়, বরং কীভাবে অনুমান করলে ভুল পরিহার করা যায় এবং সত্যকে অর্জন করা যায়, তাই হলো যুক্তিবিদ্যার কাজ। সত্যকে আবিষ্কার ও অনুসন্ধান করার জন্য যুক্তিপ্রক্রিয়া বা যুক্তিপদ্ধতি কী রকম হবে, কী ধরনের হবে সেটিই হলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। সেদিক থেকে যুক্তিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কারণ সত্যের আদর্শের ভিত্তিতে যুক্তিবিদ্যা তার নিয়মাবলিকে আবিষ্কার করে বাস্ত্যক্ষেত্রে মানুষের 'সমাজ' ও 'ব্যবহারিক জীবনে' অনুশীলন করার শিক্ষা দেয়।

6 views

Related Questions