1 Answers

উদ্দীপকের শিক্ষক মহোদয়ের উত্তর অনুযায়ী বলা যায় যে, যুক্তিবিদ্যা শুধু একটি বিজ্ঞান নয়, এটি একটি কলাও বটে। প্রকৃতির বিভিন্ন বিভাগের বিশেষ জ্ঞান হলো বিজ্ঞান। বিজ্ঞানের কাজ হলো কোনো বস্তু সম্পর্কে সত্যানুসন্ধানী সম্পূর্ণ জ্ঞান দান করা। যা পদ্ধতিগত ভাবে সুশৃঙ্খল ও স্পষ্ট বিশ্লেষণ। যেমন- পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান প্রভৃতি। প্রতিটি বিজ্ঞান তার নিজস্ব সাধারণ নিয়মের মাধ্যমে নিজ বিষয়বস্তু আলোচনা করে। তেমনিভাবে বলা যায়, যুক্তিবিদ্যার কিছু আলোচ্য বিষয় আছে। যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয়ের জন্য যুক্তিবিদ্যার নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে। যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে বৈধ যুক্তির নিয়মাবলি আবিষ্কার করে ও তাদের মূল্য নিরূপণ করে। আবার যুক্তিবিদ্যা কলাবিদ্যার মতো যুক্তিপদ্ধতির নিয়মাবলিকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ ও ব্যবহার করার শিক্ষা দেয়। কলাবিদ্যা জ্ঞানকে বাস্তবক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার বা প্রয়োগ করার রীতিনীতি শিক্ষা দেয়। যেমন- নৌবিদ্যা নৌযান কীভাবে পরিচালনা করতে হবে তার শিক্ষা দেয়। তেমনি যুক্তিবিদ্যা যুক্তিপদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করে তা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করার কৌশল শিক্ষা দেয়। সুতরাং, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান ও কলা উভয়-ই।

4 views

Related Questions