1 Answers
উদ্দীপকে শিক্ষক মহোদয়ের ভাষ্য অনুযায়ী যুক্তিবিদ্যা হলো আদর্শমূলক বিজ্ঞান। এটি কোনো বর্ণনামূলক বিজ্ঞান নয়। যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে বৈধ যুক্তিপদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং তাদের মূল্য নিরূপণ করে। আমরা কিভাবে চিন্তা করি বা অনুমান করি সেটি নির্ণয় করা যুক্তিবিদ্যার কাজ নয়, বরং কিভাবে অনুমান করলে ভুল পরিহার করা যাবে এবং সত্যকে অর্জন করা যাবে, তা হলো যুক্তিবিদ্যার কাজ। সত্যকে আবিষ্কার ও অনুসন্ধান করার জন্য যুক্তিপ্রক্রিয়া বা যুক্তিপদ্ধতি কী রকম হবে বা কী ধরনের হবে সেটি হলো যুক্তিবিদ্যার বিষয়। সুতরাং, যুক্তিবিদ্যা হলো আদর্শমূলক বিজ্ঞান। যে বিজ্ঞান কোনো আদর্শ বিবেচনা না করে কেবল বাস্তবক্ষেত্রে কোনো ঘটনা যেমন আছে তেমনভাবেই বর্ণনা করে তাকে বর্ণনামূলক বিজ্ঞান বলে। মনোবিজ্ঞান হলো বর্ণনামূলক বিজ্ঞান। কারণ এটি কোনো সত্য আদর্শকে সামনে না রেখে মানসিক প্রক্রিয়া,, মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। অন্যদিকে যে বিজ্ঞান একটি সত্য আদর্শকে সামনে রেখে আলোচনা করে তাহলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠবিজ্ঞান। সত্যের আদর্শের ভিত্তিতে যুক্তিবিদ্যা তার নিয়মাবলিকে আবিষ্কার করে বাস্তবক্ষেত্রে মানুষের 'সমাজ' ও ব্যবহারিক জীবনে প্রয়োগ বা অনুশীলন করার শিক্ষা দেয়। সুতরাং, উদ্দীপকে শিক্ষকের কথা অনুযায়ী যুক্তিবিদ্যাকে আদর্শমূলক বিজ্ঞান বলা যায়।