1 Answers
কোনো একটি বিদ্যাকে কলা হিসেবে পরিচিত হতে হলে তাকে অন্তত দুটি শর্ত পালন করতে হবে। প্রথমত, সেই বিদ্যাকে বিশেষ কোনো কর্ম সম্পাদনের কলাকৌশল শিক্ষা দিতে হবে এবং দ্বিতীয়ত, তাকে কোনো বৈজ্ঞানিক জ্ঞানের ওপর নির্ভরশীল হতে হবে। এ দুটি শর্তের বিচারে বলা যায় যে, যুক্তিবিদ্যা যুক্তিপদ্ধতির নিয়মাবলি আমাদের বাস্তব চিন্তাক্ষেত্রে প্রয়োগ করার বিজ্ঞানসম্মত কলাকৌশল শিক্ষা দেয়। সেজন্য যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা হিসেবে অভিহিত করা হয়।
4 views
Answered