1 Answers

উদ্দীপকে তানজিয়া আহমেদের কর্মকে কলা বা 'Art' বলা যায়। কলা বলতে আমরা শিল্পকলাকে বুঝি। শিল্প শৈলী ও কলা কুশলী বৃত্তিকে কলা বলে। কলাবিদ্যা দুটি অর্থে ব্যবহৃত হয়। একটি হলো জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের কৌশল শিক্ষা দেওয়া, অন্যটি হলো কোনো দক্ষতা, কুশলতা ইত্যাদি, কলার রয়েছে নান্দনিক মাধুর্য ও সুকুমারবৃত্তি। উদ্দীপকের তানজিয়া আহমেদের কর্ম কলা হলে সেটা অবশ্যই বিজ্ঞান থেকে পৃথক হবে। কারণ বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান। আর কলা হলো ব্যবহারিক দিক। তাই বিজ্ঞান ও কলার মধ্যে পার্থক্য রয়েছে। যেমন- বিজ্ঞান-কোনো বিষয়ের জ্ঞান অর্জন করতে বা জানতে শেখায়। অন্যদিকে 'কলা' শেখায় সে জ্ঞানকে কাজে লাগাতে বা প্রয়োগ করতে। বিজ্ঞান চায় প্রকৃতিকে বুঝতে। প্রকৃতির জ্ঞান অর্জনই বিজ্ঞানের লক্ষ্য। বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি তাত্ত্বিক। অন্যদিকে কলার উদ্দেশ্য কেবল জ্ঞান অর্জনই নয়, জ্ঞানের প্রয়োগে ও ব্যবহারে প্রকৃতিকে রূপান্তরিত করা। অর্থাৎ কলার দৃষ্টিভঙ্গি ব্যবহারিক। বিজ্ঞানী হলেন জ্ঞাতা (Knower), আর কলাবিদ বা শিল্পী হলেন স্রষ্টা (Maker)-বা নির্মাতা। বিজ্ঞানের ভাষা এটি এরকম, এটি এ রকম নয়; অন্যদিকে কলাবিদ্যার ভাষা এটি এরকম কর, এরকম কর না।

পরিশেষে বলতে পারি, অনুমান সম্পর্কে কয়েকটি নিয়মকানুন রক্ষা করাই যুক্তিবিদ্যার কাজ নয়, একই সাথে সেসব নিয়মকানুনকে যথাযথভাবে প্রয়োগ করাও যুক্তিবিদ্যার লক্ষ্য।

5 views

Related Questions