1 Answers
উদ্দীপকের চিত্রের ন্যায় সাদৃশ্যপূর্ণ প্রকরণ হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। আর এই সাদৃশ্যমূলক অনুমান সাধু ও অসাধু এই দুই ধরনের হয়ে থাকে। যেসব সাদৃশ্যমূলক অনুমানে দুটি বিষয়ের মধ্যে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত টানা হয় তাকে সাধু সাদৃশ্যমূলক অনুমান বলে। সাধু সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো সিদ্ধান্ত স্থাপনের পক্ষে খুবই প্রাসঙ্গিক। কাজেই সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের একটি কার্যকারণ সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে। এরূপ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা ও গুরুত্ব বেশি থাকে। আর সে তুলনায় বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা কম থাকে। যেমন- পৃথিবীর মতো মঙ্গলগ্রহে বাতাস, পানি, মাটি ইত্যাদি আছে। পৃথিবীতে প্রাণী বাস করে। অতএব মঙ্গল গ্রহেও প্রাণী বাস করে। কেননা পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে সাদৃশ্যমূলক বিষয়গুলো হলো: বাতাস, পানি, মাটি ইত্যাদি প্রাণীর বাসবাসের জন্য মৌলিক ও গুরুত্বপূর্ণ। অন্যদিকে যে সাদৃশ্যমূলক অনুমানে কয়েকটি গুরুত্বহীন ও অনাবশ্যক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অসাধু সাদৃশ্যমূলক অনুমান বলে। যেমন- কামাল ও জামাল দুই বন্ধু। তাদের মধ্যে গায়ের বর্ণ, উচ্চতা, দেহের গঠন, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। তাদের মধ্যে কামাল বুদ্ধিমান। অতএব জামালও বুদ্ধিমান।
এ যুক্তিটিতে কয়েকটি গুরুত্বহীন বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত টানা হয়েছে। বাস্তবে গায়ের বর্ণ, উচ্চতা ইত্যাদির সাথে বুদ্ধির অস্তিত্বের কোনো কার্যকারণ সম্পর্ক নেই। কাজেই যুক্তিটি একটি অসাধু সাদৃশ্যমূলক অনুমান।