1 Answers
হ্যাঁ, সজিব এবং রফিকের কার্যক্রমে অবরোহ এবং আরোহ অনুমানের প্রয়োগ এবং পার্থক্য প্রতিফলিত হয়েছে। সজিব অবরোহ পদ্ধতির মতো সার্বিক থেকে বিশেষ বা বড় থেকে ছোট লিখেছে অন্যদিকে রফিক আরোহ পদ্ধতির মতো বিশেষ থেকে সার্বিক বা ছোট থেকে বড় লিখেছে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয়। আর আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। যুক্তি গঠনে নিয়ম পালনের ওপর গুরুত্ব আরোপ করায় অবরোহ অনুমানে কেবল রূপগত সত্যতা প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে, যুক্তি গঠনে নিয়ম পালনের পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবসম্মত হতে হয় বলে আরোহ অনুমানে রূপগত ও বস্তুগত উভয় সত্যতাই প্রতিষ্ঠা করা হয়। অবরোহ অনুমান সার্বিক সত্য থেকে বিশেষ সত্যে উপনীত হওয়ায় এ অনুমানের গতি হয় নিম্নমুখী। পক্ষান্তরে, আরোহ অনুমান বিশেষ সত্য থেকে সার্বিক সত্যে উপনীত হওয়ায় এ অনুমানের গতি হয় ঊর্ধ্বমুখী। আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্য- কারণ নিয়মের ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপিত হয়। কিন্তু অবরোহ অনুমান সিদ্ধান্ত স্থাপনে এরূপ কোনো নীতির ওপর নির্ভর করে না। অবরোহ অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অপরপক্ষে, আরোহ অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক থাকে না। অবরোহ অনুমানের সিদ্ধান্ত হয় নিশ্চিত। অপরদিকে, আরোহ অনুমানের সিদ্ধান্ত হয় সম্ভাব্য। অবরোহ অনুমানে আশ্রয়বাক্যকে সত্য বলে ধরে নেওয়া হয়। অন্যদিকে, আরোহ অনুমানের আশ্রয়বাক্যকে বস্তুগতভাবে সত্য হতে হয়।