1 Answers
অবরোহ ও আরোহ অনুমান হলো অনুমানের মৌলিক দিক। এ দুটি অনুমানের ওপর ভিত্তি করেই অবরোহ যুক্তিবিদ্যা ও আরোহ যুক্তিবিদ্যা প্রতিষ্ঠিত। সার্বিক যুক্তিবাক্য থেকে বিশেষ যুক্তিবাক্যে আসার প্রক্রিয়াকে অবরোহ অনুমান বলে। অন্যদিকে বিশেষ যুক্তিবাক্য থেকে সার্বিক যুক্তিবাক্যে আসার প্রক্রিয়াকে 'আরোহ অনুমান' বলে।
অবরোহ অনুমানে সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা আশ্রয়বাক্য থেকে ব্যাপক হয়। অবরোহ অনুমান হয় বৈধ, না হয় অবৈধ। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত হয় সম্ভাব্য। অবরোহ অনুমানে যুক্তির ক্ষেত্রে যুক্তির বৈধতার প্রসঙ্গ বিবেচনা করা হয়, কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যে বস্তুগত সত্যতা বিচার বিবেচনা করা হয়। অবরোহ অনুমানের গতি নিম্নমুখী, অন্যদিকে আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী। অবরোহ অনুমানে ব্যবহৃত যুক্তিগুলো সত্যি বলে ধরে নেওয়া হয়। অন্যদিকে আরোহ অনুমানে ব্যবহৃত যুক্তিগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত হয়।
অবরোহ অনুমানের সিদ্ধান্তের ক্ষেত্রে আশ্রয়বাক্য এক বা একাধিক হতে পারে, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত কেবলই হয় দুই বা ততোধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy