1 Answers

ঘটনা-২ হলো আরোহ অনুমান। ঘটনা-১ এর অবরোহ অনুমানের সাথে ঘটনা-২-এর অর্থাৎ আরোহ অনুমানের পার্থক্য হলো- অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা আশ্রয়বাক্য থেকে ব্যাপক হয়। অবরোহ অনুমানের সিদ্ধান্ত হয় সার্বিক। অবরোহ অনুমানের সিদ্ধান্ত যা আশ্রয়বাক্যে অনুমিত হবে, তা-ই নিঃসৃত হবে, কিন্তু আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিঃসৃত হয়। অবরোহ অনুমানের গতি নিম্নমুখী; অন্যদিকে, আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী। অবরোহ অনুমানে ব্যবহৃত যুক্তিগুলো সত্যি বলে ধরে নেওয়া হয়। অন্যদিকে, আরোহ অনুমানে ব্যবহৃত যুক্তিগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। অবরোহ অনুমানের লক্ষ্য রূপগত বা সত্যতা নিরূপণ করা। অন্যদিকে, আরোহ অনুমানের লক্ষ্য রূপগত ও আকারগত উভয় সত্যতাই নিরূপণ করা। অবরোহ যুক্তির ক্ষেত্রে বৈধতা বিবেচনা করা হয়, কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যের বস্তুগত সত্যতা বিচার বিবেচনা করা হয়। অবরোহ অনুমান বৈধ, না হয় অবৈধ। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত হয় সম্ভাব্য। এজন্য আরোহ অনুমানের সম্ভাব্যতার মাত্রা কম-বেশি হয়। অবরোহ অনুমানের সিদ্ধান্তের ক্ষেত্রে আশ্রয়বাক্য এক বা একাধিক হতে পারে, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত হয় দুই বা ততোধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে।

 

4 views

Related Questions