1 Answers
উদ্দীপকে বর্ণিত অনুমান হলো মাধ্যম অনুমান। অবরোহ অনুমান প্রক্রিয়ায় মাধ্যম অনুমানই উৎকৃষ্টতর। বিষয়টি মাধ্যম অনুমানের প্রকৃতির আলোকে ব্যাখ্যা করা হলো: মাধ্যম অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থাকে। এই অনুমানে প্রধান এবং অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য বা অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে। মাধ্যম অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে সমব্যাপক হতে পারে। এই অনুমানে এককভাবে বিশেষ কোনো আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় না। সিদ্ধান্তের জন্য উভয় আশ্রয়বাক্যেরই যুগপৎ পারস্পরিক সম্পর্কের (Correlation) প্রয়োজন বা দরকার রয়েছে। মাধ্যম অনুমানে সব আশ্রয়বাক্য সত্য হলেই কেবল সিদ্ধান্ত সত্য হবে। আর আশ্রয়বাক্য মিথ্যা হলে সিদ্ধান্তও মিথ্যা হবে। মাধ্যম অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্যের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত পাওয়া যায় ঐ সিদ্ধান্তটি একটি আলাদা নতুন যুক্তিবাক্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। সর্বোপরি এসব বৈশিষ্ট্যের জন্য যুক্তিবিদেরা অবরোহ অনুমানের ক্ষেত্রে মাধ্যম অনুমানকেই 'উৎকৃষ্টতর অনুমান' বলে অভিহিত করেছেন।