1 Answers
উদ্দীপকে বলা হয়েছে যে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে আশ্রয়বাক্যের সুপ্ত ব্যঞ্জনা স্পষ্ট রূপ লাভ করে। অমাধ্যম অনুমানের সংজ্ঞা হতে আমরা পাই যে অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি নিঃসৃত হয় বা অনুমিত হয় মূলত সেটিই হলো অমাধ্যম অনুমান। যেমন-
সকল মানুষ হয় মরণশীল।
কোন মানুষ নয় অমর।
উপরের উদাহরণে একটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে। অমাধ্যম অনুমানে দ্বিতীয় কোনো আশ্রয় বাক্যকে মাধ্যম হিসেবে গ্রহণ করা হয় না। আর এটি একটি আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্তে নিঃসৃত হয়। অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত বাক্য গঠনগতভাবে আশ্রয়বাক্য থেকে ভিন্ন হলেও সিদ্ধান্ত বিরোধী অর্থ প্রকাশ করে না। সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে সরাসরি নিঃসৃত হয়। এখানে উদ্দেশ্য ও বিধেয় পদ পরিবর্তিত হয়ে সিদ্ধান্তে অবস্থান করে।
এখানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত অবিচ্ছেদ্যভাবে সম্পর্কযুক্ত এবং আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। আর A কারণে বলা যায় যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের অন্তর্নিহিত অর্থ সিদ্ধান্তে স্পষ্ট হয়।