1 Answers

হ্যাঁ, আমি মনে করি ব্যক্ত্যর্থ এবং জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির নিয়মের মাঝেই পদের যথার্থ অর্থ প্রতীয়মান। আর এ বিষয়টিই উদ্দীপকে সজিব ব্যক্ত করেছে।

পদের ব্যক্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে মানুষ পদের ব্যক্ত্যর্থ হচ্ছে 'সকল মানুষ'। এখন অন্যান্য জীবের সাথে যুক্ত করে এর ব্যক্ত্যর্থ বাড়লে ব্য্যর্থ হবে 'সকল জীব' (সকল মানুষ অন্যান্য জীব)। কিন্তু এতে করে মানুষ পদের জাত্যর্থ 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি' থেকে 'বুদ্ধিবৃত্তি' বাদ পড়ে সকল জীবের জাত্যর্থ হবে শুধু 'জীববৃত্তি'।

পদের ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে: 'মানুষ' শ্রেণি থেকে 'অসভ্য মানুষ' বাদ দিলে ব্যক্ত্যর্থ হবে 'সকল সভ্য মানুষ'। সকল মানুষ > সকল অসভ্য মানুষ। 'মানুষ' পদের জাত্যর্থ 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'-এর সাথে আরেকটি জাত্যর্থ এসে যোগ হয়ে সকল সভ্য মানুষের জাত্যর্থ হবে জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি + সভ্যতা। অর্থাৎ জাত্যর্থ বেড়ে যাবে।

পদের জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে : 'মানুষ' পদের জাত্যর্থ হলো 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'। এর সাথে সভ্যতা যোগ করলে জাত্যর্থ দাঁড়াবে জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি + সভ্যতা। 'জীববৃত্তি', 'বুদ্ধিবৃত্তি' ও 'সভ্যতা'-এই তিনটি জাত্যর্থধারী পদের ব্যক্ত্যর্থ হবে 'সকল সভ্য মানুষ'। আর এতে করে 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ কমে যাবে। কারণ সকল মানুষের ব্যক্ত্যর্থের চেয়ে সকল সভ্য মানুষের ব্যক্ত্যর্থ কম। কারণ এখানে অসভ্য মানুষেরা বাদ পড়েছে।

পদের জাত্যর্থ কমলে ব্যক্ত্যর্থ বাড়ে : 'মানুষ' পদের জাত্যর্থ 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি' থেকে বুদ্ধিবৃত্তিকে বাদ দিলে এর জাত্যর্থ দাঁড়ায়, 'জীববৃত্তি'তে। এতে করে 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বেড়ে গিয়ে 'সকল মানুষ' থেকে 'সকল জীব' হবে। কারণ 'জীববৃত্তি' গুণটি 'সকল জীব'-এর মধ্যে বর্তমান। আর সকল জীবের সংখ্যা সকল মানুষের চেয়ে বেশি।

7 views

Related Questions