1 Answers

হ্যাঁ, উদ্দীপকের নয়নের বক্তব্যের মধ্য দিয়ে শব্দের তিনটি প্রকারভেদ প্রতীয়মান হয়েছে। যেমন- আম, আমগুলো, চমৎকার। এই তিনটি শব্দই শব্দের ভিন্ন তিনটি শ্রেণির অন্তর্ভুক্ত। আমাদের চিন্তা, ইচ্ছা, অনুভব যখন ধ্বনি বা লিখিতভাবে প্রকাশ করি তখন তাকে শব্দ বলে। যুক্তিবিদ্যায় শব্দ প্রধানত তিন প্রকার। যথা-(১) পদযোগ্য শব্দ (Categorematic word), (২) সহ-পদযোগ্য শব্দ (Syn- Categorematic word) এবং (৩) পদ-নিরপেক্ষ শব্দ (A Categorematic word)।

১. পদযোগ্য শব্দ (Categorematic word): যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। যেমন- 'মানুষ', 'কলম', 'পাখি', 'চিনি', 'আম' ইত্যাদি।

২. সহ-পদযোগ্য শব্দ (Syn-Categorematic word): যে শব্দ বা শব্দসমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত না হয়ে অন্য কোনো অর্থপূর্ণ শব্দের সাহায্য নিয়ে ব্যবহৃত হয় তাদেরকে 'সহ-পদযোগ্য শব্দ' বলে। যেমন- 'টি', 'টা', 'খানা', 'গুলো', 'এবং' ইত্যাদি এজন্য এগুলোকে সহ-পদযোগ্য শব্দ বলে। যেমন- 'আমগুলো খেতে মিষ্টি'- এ বচনটিতে 'গুলো' শব্দটি সহ-পদযোগ্য শব্দ।

৩. পদ-নিরপেক্ষ শব্দ (A Categorematic word): যেসব শব্দ স্বাধীনভাবে অথবা অন্যের সাহায্যে কোনোভাবেই বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না সে সকল শব্দকে 'পদ- নিরপেক্ষ শব্দ' বলে। যেমন- 'হায়'!, 'মরি মরি'!, ছিঃ! 'ছিঃ'! 'চমৎকার'।

 

4 views

Related Questions