1 Answers
হ্যাঁ, আমি মনে করি নৈতিক যুক্তির ভূমিকা ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যায় অনন্য স্থান দখল করে নিয়েছে। সেই লক্ষে উদ্দীপকের রেজা সাহেব একজন আদর্শবান মানুষ। প্রচলিত নীতিবিদ্যা প্রচলিত আদর্শ নীতিবিদ্যার একটি সাম্প্রতিক সময়ের বিকাশমান অভিনব ধারা। একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে প্রায়োগিক নীতিবিজ্ঞান নৈতিক মানদণ্ডের মাধ্যমে মানব আচরণের বিশ্লেষণ ও মূল্যায়ন করে থাকে। উদ্দীপকে রেজা সাহেবের নৈতিক ও যৌক্তিক আচরণের মাধ্যমে তার প্রতিষ্ঠানের সুনাম প্রতিষ্ঠিত হয়েছে। মূলত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য পেশাগত নীতিবিদ্যার মৌলিক দিক। তাই যে ব্যক্তি যে প্রতিষ্ঠান বা পেশাতেই নিয়োজিত থাকুক না কেন তার একটি নৈতিক দায়িত্ব ও কর্তব্যবোধ রয়েছে। প্রতিষ্ঠান যদি কোনো ব্যক্তির পেশাগত দায়িত্ব পালনের জন্য মঙ্গলসূচক কোনো কর্মকান্ড করে, তাহলে ঐ ব্যক্তির জন্য শর্তহীনভাবে প্রতিষ্ঠানের উন্নয়নে কর্তব্য পালন করার বাধ্যবাধকতা এসে দাঁড়ায়। কাজেই ব্যক্তি তখন কর্তব্য দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্তব্য সম্পাদন করে। জার্মান বিচারবাদী দার্শনিক ইমান্যুয়েল কান্ট এজন্য 'কর্তব্যের জন্য কর্তব্য' করার কথা বলেছেন। কাজেই সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বিয়োজিত স্ব-স্ব পেশার ব্যক্তি, কর্মকর্তা-কর্মচারীদের ওপর নিজ পেশার দায়িত্ব ও মনোভাব নিয়ে কর্তব্য সম্পাদন করার বাধ্যবাধকতা এসে দাঁড়ায়। কাজেই নৈতিক যুক্তি প্রয়োগের ভূমিকা ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যায় সাম্প্রতিককালে অনন্য স্থান দখল করে নিয়েছে।