1 Answers

'মৃত্যু কথাটির বহুকারণ বিদ্যমান'- উদ্দীপকে তমালের এই অনুভূতির সাথে আমি একমত নই। বহুকারণবাদ মনে করে কোনো একটি কার্যের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ বিদ্যমান। কিন্তু যেকোনো একটি কার্য বিশ্লেষণ করলে তার মূলে একটি কারণই পাওয়া যাবে বহুকারণ নয়। যেমন- 'মৃত্যু' কার্যটি হয় রোগের কারণে, আত্মহত্যার কারণে, বিষপানের কারণে, বার্ধক্যের কারণে ইত্যাদি। আসলে বহুকারণবাদীরা বুঝতে ব্যর্থ হন এখানেই, তাহলো 'মৃত্যু' কার্যটি রোগের কারণে, আত্মহত্যা, বিষপান, বার্ধক্য ইত্যাদি কারণে ঘটলেও রোগের মৃত্যু এবং আত্মহত্যার মৃত্যু এক রকম নয়। মৃত্যু এক রকম নয়। সত্যিকারভাবে বিশেষ কারণ থেকে যদি বিশেষ কার্য হয় এবং সার্বিক কারণ থেকে যদি সার্বিক কার্য হয়, তাহলে সর্বদা একটি কারণ থেকে একটি কার্য হয়, বহুকারণ থেকে নয়।

বহুকারণবাদীরা একটি কার্যকে যেভাবে পূর্ণাঙ্গ বা সার্বিকভাবে বিবেচনা করেন, কারণকেও যদি সেভাবে পূর্ণাঙ্গ বা সার্বিকভাবে বিবেচনা করতেন, তাহলে বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হতো। কেননা 'মৃত্যু' কার্যের সাধারণ কারণ হলো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। দুর্ঘটনা ঘটলেও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়। বিষপান করলেও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় আবার বার্ধক্যের কারণেও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়। কাজেই প্রত্যেকটি ঘটনার একটি কারণ আছে, বহুকারণ নয়।

5 views

Related Questions