1 Answers

হ্যাঁ, আমি মনে করি নাজমুলের সর্বশেষ বক্তব্যের মধ্য দিয়ে স্বচ্ছরূপে প্রাকল্পিক যুক্তিবাক্যের রূপরেখা প্রণয়ন হয়েছে। তবে বৈকল্পিক যুক্তিবাক্যের সাথে সাদৃশ্যপূর্ণ না হলেও বৈকল্পিক বচনের বীজ 'মিশ্র বচন' এর রূপ রেখা প্রণয়ন করে। যে যুক্তিবাক্যের মূল বক্তব্য কোনো শর্তের ওপর নির্ভরশীল, তাকে শর্তমূলক যুক্তিবাক্য বলে। শর্তমূলক যুক্তিবাক্যের দুটি রূপ।

প্রাকল্পিক যুক্তিবাক্য (Hypothetical Proposition): যে যুক্তিবাক্যের প্রথম অংশটিতে শর্তের উল্লেখ থাকে এবং দ্বিতীয় অংশটিতে মূল বক্তব্য বিবৃত হয়, তাকে 'প্রাকল্পিক যুক্তিবাক্য' বলে। যেমন- যদি বৃষ্টি হয়, তাহলে মাটি ভিজবে। প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে পূর্বগ এবং দ্বিতীয় অংশকে অনুগ বলে। প্রাকল্পিক যুক্তিবাক্য 'যদি ... তাহলে, 'If then' রূপ গ্রহণ করে। প্রাকল্পিক যুক্তিবাক্যের যে অংশে শর্তের উল্লেখ থাকে, তাকে পূর্বপদ বা Antecedent বলে এবং যে অংশটিতে মূলকথাটি থাকে তাকে 'পরপদ' বা Consequent বলে। উপরের উদাহরণে 'যদি বৃষ্টি হয়'- এটিকে পূর্বপদ বা পূর্বগ বলে। 'তাহলে মাটি ভিজবে'- এটিকে পরপদ বা অনুগ বলে। প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীকী রূপ হলো'' (implies) যদি... তাহলে। সুতরাং, উপরের উদাহরণটির প্রতীকী রূপ হবে p৭।

বৈকল্পিক যুক্তিবাক্য (Disjunctive Proposition): যে যুক্তিবাক্যে - একাধিক বিকল্প সম্ভাবনার উল্লেখ থাকে, তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। বৈকল্পিক যুক্তিবাক্য 'হয়... নয়' 'either... or' রূপে বসে। যেমন- বাঁধন হয় নির্বোধ, নয় ভীরু। বৈকল্পিক যুক্তিবাক্যে সরাসরি কোনো একটি বক্তব্য উপস্থিত না করে, দুটি বিকল্পের উল্লেখ করে এমন অর্থ প্রকাশ করা হয় যে, দুটি বিকল্পের একটি সত্য। দুটি বিকল্পের একটিও সত্য নয়- এরূপ না-বাচক অর্থ বৈকল্পিক বাক্যে প্রকাশ করতে পারে না। যেমন- 'neither... nor' এটিও নয়, ওটিও নয়- এরূপ পরিপূর্ণ অস্বীকারমূলক পদ্ধতিতে বৈকল্পিক বাক্যকে প্রকাশ করা চলে না। যেমন- বাঁধন নির্বোধও নয়, ভীরুও নয়'- এরূপ বাক্যটিকে আদৌ বৈকল্পিক বাক্য বলা চলে না।

4 views

Related Questions